বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ভারতের মোহনবাগানে নাম লিখালেন পগবা


DhakaReport24.com || 2022-06-25 19:18:30
ভারতের মোহনবাগানে নাম লিখালেন পগবা

ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এখন নতুন ক্লাব খুঁজছেন। তাকে নিয়ে চলছে জল্পনা। সাবেক ক্লাব জুভেন্টাসেই ফিরে যাবেন নাকি ঠিকানা খুঁজবেন নতুন কোথাও। এদিকে ভারতের মোহনবাগানে নাম লিখিয়েছেন পল পগবার বড় ভাই ফ্লোরেন্তিন পগবা। পগবা তার পরবর্তী গন্তব্য এখনো খুঁজে না পেলেও তার বড় ভাই ঠিকই পেয়ে গেছেন তার ক্লাব। 

‘বড়’ ভাই পগবার দলবদলের খবর নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন ‘ছোট’ পগবাও, ‘নতুন ক্লাবে তোমাকে অনেক শুভেচ্ছা জানাই ফ্লোরেন্তিন।’

মোহনবাগানে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ফ্লোরেন্তিন, ‘নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে ভারতে খেলতে আসছি। নতুন দেশ, নতুন প্রতিযোগিতা এবং অনেকগুলো নতুন ক্লাব। এশিয়ার ঐতিহ্যশালী এবং অন্যতম সেরা ক্লাবের হয়ে মাঠে নামব, এটা ভেবে গর্বিত। এই জার্সির ঐতিহ্য আলাদা। অপেক্ষায় রয়েছি কবে সবুজ-মেরুন জার্সি পরে নামতে পারব।’

ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান এরই মধ্যে পগবার ভাইয়ের ক্লাবে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করেছে। ৩১ বছর বয়সী ফ্লোরেন্তিন ইতিপূর্বে ফরাসি ক্লাব সোশো, সেন্ট এতিয়েঁ এবং যুক্তরাষ্ট্রের আটলান্টা ইউনাইটেডের হয়েও খেলেছেন তিনি। পগবা মধ্যমাঠে রাজত্ব করলেও তার বড় ভাই ফ্লোরেন্তিন খেলেন রক্ষণে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম