রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

কাতার বিশ্বকাপে পাকিস্তান!


DhakaReport24.com || 2022-06-24 19:07:15
কাতার বিশ্বকাপে পাকিস্তান!

কাতারে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর চলতি বছরের ২১ নভেম্বর শুরু হতে যাচ্ছে। তাই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা টুর্নামেন্টকে সামনে রেখে গেল মার্চেই অফিশিয়াল বল ‘আল রিহলা’ উন্মোচন করেছে। অ্যাডিডাসের তৈরি করা সেই আল রিহলা প্রস্তুত হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে।


সম্প্রতি পাকিস্তানের শিয়ালকোট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সহ-সভাপতি শেখ জোহাইব রফিক শেঠি বিশ্বকাপের বল তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিয়ালকোটে বানানো আল রিহলা ফুটবল দিয়েই কাতার বিশ্বকাপে খেলা হবে। এই বলের কারণে পাকিস্তানের এই শহরের মর্যাদা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলেও মনে করেন তিনি।

শেখ জোহাইব রফিক শেঠি জানান, ‘ফরোয়ার্ড স্পোর্টস’ নামে একটি প্রতিষ্ঠান এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপে বল সরবরাহ করবে। পরিবেশ রক্ষার স্বার্থে বলে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি।

ঐতিহ্যগতভাবে আগে বিশ্বকাপের বল তৈরির সময় হাতে সেলাই করা হতো। তবে ২০১৪ বিশ্বকাপ থেকে এই পদ্ধতি থেকে সরে এসেছে আয়োজক দেশগুলো। এরই ধারাবাহিকতায় এবারও সেই পথে হাঁটছে কাতার।


কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল আল রিহলা, আরবিতে যার অর্থ দাঁড়ায় ভ্রমণ। কাতারের সংস্কৃতি, স্থাপনা, ঐতিহ্যবাহী নৌকা ও পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণ করা হয়েছে। বলটির সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম অ্যাডিডাস। 

সেই ১৯৭০ সালের আসর থেকে ফুটবল বিশ্বকাপে বল যোগান দিয়ে আসছে অ্যাডিডাস।

ফিফা বলছে, বিশ্বকাপ ইতিহাসে বাতাসে সবচেয়ে দ্রুতগতির বল হবে আল রিহলা। ম্যাচে গতি আরও বাড়ানোর উদ্দেশ্যকে সামনে রেখেই বলটির নকশা করা হয়েছে। তথ্যগত বিশ্লেষণের পর অ্যাডিডাসের পরীক্ষাগারে পুঙ্খানুপুঙ্খভাবে এই বল পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে।

ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে এ নিয়ে সংগঠনটির মার্কেটিং বিভাগের পরিচালক জোঁ-ফ্রানকোইস পাথি বলেন, ‘দেখতে অসাধারণ, টেকসই ও উঁচু মানের এই বল অ্যাডিডাস দিচ্ছে। এই বল দিয়ে খেলোয়াড়রা কাতার বিশ্বকাপের মতো বড় মহাযজ্ঞে মাঠ মাতাবেন। পাশাপাশি বিশ্বজুড়ে তৃণমূল পর্যায়ের যে কোনো ফুটবলার চাইলেও এটি দিয়ে খেলা উপভোগ করতে পারবেন।’

কাতার ফুটবল বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যেই জমে উঠেছে স্বাগতিক দেশসহ পুরো বিশ্ব। অন্যতম ফুটবল প্রেমী দেশ বাংলাদেশেও শুরু হয়ে গিয়েছে পছন্দের দেশকে উৎসাহ দেয়ার আয়োজন। 

সূত্র সময় টিভি

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম