কুয়ালামাপুরে এশিয়ান কাপ বাছাইয়ে জামাল ভুইয়ারা মালয়েশিয়ার বিপক্ষে ১-৪ গোলে হেরেছিলেন ১৪ জুন। আজ বৃহস্পতিবার (২৩ জুন) তার নয় দিন পর কুয়ালালামপুরের সেই হারের প্রতিশোধ সাবিনারা নিয়েছেন কমলাপুর স্টেডিয়ামে। বাংলাদেশ নারী ফুটবল দল মালয়েশিয়াকে হারিয়েছে ৬-০ গোলের বিরাট ব্যবধানে।
র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৬১ ধাপ এগিয়ে মালয়েশিয়া। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশের সঙ্গে কোনো সময়ই পেরে উঠেনি সফরকারীরা। প্রথমার্ধে বাংলাদেশকে জয়ের ভিত রচনা করে দেয় ৪-০ গোলের লীড৷ দ্বিতীয়ার্ধে কৃষ্ণা রাণী সরকার ও মনিকা চাকমার গোলে বাংলাদেশ ৬-০ গোলের বড় জয় পায়। ডিফেন্ডার আখি খাতুন জোড়া গোল,অধিনায়ক সাবিনা, স্বপ্না, কৃষ্ণা ও মনিকা একটি করে গোল করেন। আজকে বাংলাদেশের গোলরক্ষককে কোনো পরীক্ষাই দিতে হয়নি সেই অর্থে।
ম্যাচের নয় মিনিটে কমলাপুর স্টেডিয়ামের গ্যালারি আনন্দে নেচে উঠে। কর্ণার থেকে ডিফেন্ডার আখি গোল করেন। ২৫ মিনিটে অধিনায়ক সাবিনা গোল করেন৷ আবার ৩৬ মিনিটে গোল করান অধিনায়ক সাবিনা। শর্ট কনার থেকে সাবিনার ক্রস বক্সে আঁখি খাতুনের পায়ের সামনে পড়ে৷ গোললাইনের সামনে পাওয়া বলে প্লেসিং করতে ভুল করেননি আঁখি।
৪২ মিনিটে আরেকটি শর্ট কর্নার নেয় বাংলাদেশ। সাবিনার নেয়া শুট মালয়েশিয়ার ক্রসবারের উপরে লেগে বাইরে যায়৷ তিন মিনিট পর সাবিনার বাড়ানো বলে স্বপ্না প্লেসিংয়ে গোল করেন৷ ৪-০ গোলের ব্যবধান নিয়ে দুই দল বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে মালয়েশিয়া ম্যাচে ফেরার তেমন চেষ্টা করতে পারেনি৷ বল সেভাবে নিতেই পারেনি বাংলাদেশের অর্ধে৷ স্বাগতিক দল দ্বিতীয়ার্ধে আরো দুই গোল আদায় করে। ৬৭ মিনিটে মনিকা ও ৭৪ মিনিটে কৃষ্ণা গোল করেন। দুই ম্যাচ প্রীতি ম্যাচের দ্বিতীয় ম্যাচটি ২৬ জুন অনুষ্ঠিত হবে৷
প্রথম ম্যাচেই সাবিনাদের এমন দুর্দান্ত খেলা যেন তাদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। অপরদিকে তাদের এই বিরাট ব্যবধানে জয় যেন বাংলাদেশের কঠোর প্রতিশোধ। সামনের ম্যাচেও এমন পারফর্ম্যান্সের প্রত্যাশা বাংলাদেশের নারী ফুটবলারদের।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম