রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

মেসি, এমবাপে,নেইমারদের নতুন কোচ হচ্ছেন গালটিয়ের


DhakaReport24.com || 2022-06-23 12:17:00
মেসি, এমবাপে,নেইমারদের  নতুন কোচ হচ্ছেন গালটিয়ের
ফাইল ছবি।

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়রদের নতুন ম্যানেজার হচ্ছেন ক্রিস্টোফ গালটিয়ের। জানিয়ে দিলেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এর প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি।

১৮ মাস আগে পিএসজির দায়িত্ব নেওয়া মাউরিসিও পোচেত্তিনোর বিকল্প হিসেবে কে আসছেন, তা নিয়ে কয়েক দিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল। মেসি, নেইমারদের নতুন গুরু হিসেবে শোনা যাচ্ছিল জিনেদিন জিদানের নামও। কিন্তু তিনি স্পষ্ট জানান, পিএসজি নয়, ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নিতেই বেশি আগ্রহী। এরপরই নিসের ম্যানেজার গালটিয়েকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে পিএসজি। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, আনুষ্ঠানিকভাবে গালটিয়ের নাম ঘোষণাই শুধু বাকি রয়েছে এখন।

পিএসজি মালিক নাসের বলেছেন, “আমরা বেশ কয়েকজন কোচের নাম চূড়ান্ত তালিকায় রেখেছি। নিসের সঙ্গে আমাদের কথাবার্তা যে চলছে, তা গোপন করারও কিছু নেই।গালটিয়ের কোচিংয়ে ২০১০-২০১১ মৌসুমের পরে ২০২০-২০২১-এ ফরাসি লিগে চ্যাম্পিয়ন হয়েছিল লিলে। গত মৌসুমে এই ৫৫ বছর বয়সী ফরাসি ম্যানেজার দায়িত্ব নিয়েছিলেন নিসের। 

পিএসজি প্রেসিডেন্ট অবশ্য দাবি করেছেন, জিদানকে প্রস্তাব না দেওয়ার কথা। তিনি বলেছেন, “আমি জিনেদিন জিদানকে ফুটবলার ও কোচ, দুই ভূমিকাতেই পছন্দ করি। অনেক ক্লাব ও জাতীয় দলই তাকে দায়িত্ব দিতে আগ্রহী। কারণ, জিদান অসাধারণ কোচ। তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। আমি তাকে সম্মান করি। তবে কখনওই আমরা পিএসজির কোচ হওয়ার ব্যাপারে জিদানের সঙ্গে কথা বলিনি।”


তিনি আরও বলেছেন,“আমরা জিদানের বিকল্প খুঁজে পেয়েছি। এমন একজনকে নিয়োগ করতে যাচ্ছি, যিনি আমাদের পরিকল্পনার জন্য উপযুক্ত।”

একই সঙ্গে উঠেছে কিলিয়ান এমবাপের প্রসঙ্গও। পিএসজি মালিক জানিয়েছেন, ফরাসি তারকা কোনও সময়ই এই ক্লাব ছেড়ে দিতে মানসিকভাবে তৈরি ছিলেন না। তিনি বলেছেন, “সংবাদমাধ্যম বিষয়টিকে যেভাবেই ব্যাখ্যা করুক, আমাদের এমবাপের এই ক্লাবে থাকা নিয়ে এক মুহূর্তের জন্যও সংশয় তৈরি হয়নি।”

 ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম