রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

৪০০ কোটি টাকায় বায়ার্নে সাদিও মানে


DhakaReport24.com || 2022-06-22 22:37:45
৪০০ কোটি টাকায় বায়ার্নে সাদিও মানে

জার্মানিতে গিয়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সুপরিচিত সাদিও মানে। সোমবার (২১ জুন) দেশটিতে পৌঁছালেও দলবদলের ঘোষণা আসে আজ বুধবার (২২ জুন)।


বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মঙ্গলবার জার্মানিতে গিয়েছিলেন সাদিও মানে। আর দলবদলের ঘোষণা এসেছে আজ বুধবার (২২ জুন)। লিভারপুল ফরোয়ার্ড মানেকে নিজেদের করতে বায়ার্নকে গুনতে হয়েছে ৪১ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ কোটি টাকা।

গত মৌসুম শেষ হওয়ার আগেই ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে বনিবনা না হওয়ায় লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন মানে। তাই বলেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর জানাবেন লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত।


সংবাদমাধ্যমকে আকার-ইঙ্গিতে বুঝিয়ে দেন লিভারপুল ছেড়ে বায়ার্নে যোগ দিতে তর সইছে না তার। সেই সিদ্ধান্ত জানাতে বেশি সময় নেননি মানে। 

বায়ার্নের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছেন মানে। এই দলবদলের জন্য লিভারপুলকে প্রথমেই ৩২ মিলিয়ন ইউরো শোধ করবে বায়ার্ন। আর বিভিন্ন শর্তপূরণের উপর নির্ভর করবে বোনাস হিসেবে ইংলিশ ক্লাবটির আরও ৯ মিলিয়ন ইউরো পাবার বিষয়টি।

শুরু থেকেই আমার ব্যাপারে বড় এই ক্লাবের আগ্রহ অনুভব করেছি উল্লেখ করে বলেছেন, বায়ার্নে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। নতুন এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য এখনই উপযুক্ত সময়, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। 

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম