রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

পাইওনিয়ারে অবৈধ খেলোয়াড় খেলিয়ে নিষেধাজ্ঞায় খেলাঘর


DhakaReport24.com || 2022-06-19 20:34:15
পাইওনিয়ারে অবৈধ খেলোয়াড় খেলিয়ে নিষেধাজ্ঞায় খেলাঘর

ফুটবলার তৈরির আঁতুড়ঘর বলা হয় পাইওনিয়ার ফুটবল লিগকে। তবে সেই লিগকে ঘিরে শোনা যায় একের পর এক অভিযোগ। যার মধ্যে অন্যতম একটি 'বয়স চুরি'। কিন্তু এবার তার চেয়েও বড় কাণ্ড ঘটিয়েছে পাইওনিয়ারের ক্লাব খেলাঘর ক্রীড়া চক্র।

কার্ড জালিয়াতি করে অবৈধ খেলোয়াড় খেলিয়েছে তারা। এর ফলে নিষেধাজ্ঞায় পড়েছে ক্লাবটি।  
গত ৯ জুন মুখোমুখি হয়েছিল তেজগাঁও শিল্পাঞ্চল ও খেলাঘর। সে ম্যাচে বাফুফে প্রদত্ত অ্যাক্রিডিটিয়েশন কার্ড জালিয়াতি করে অবৈধ খেলোয়াড় খেলানোর অভিযোগ ওঠে খেলাঘরের বিরুদ্ধে। পরবর্তীতে এই অভিযোগ বিচার-বিশ্লেষণ করে খেলাঘর ও দলের অভিযুক্ত খেলোয়াড়-ম্যানেজারকে শাস্তি প্রদান করে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।  

যে সব শাস্তি পাচ্ছে ক্লাবটি :
* খেলাঘরকে আগামী ১ বছরের জন্য ফুটবল সংশ্লিষ্ট সব কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে।
* এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেই জরিমানা বাফুফের হিসাব শাখায় না দিলে আরও এক বছর এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়বে।
* দলের ম্যানেজার সোয়েব হাসান জিসানকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
* দলটির তিন ফুটবলার; সিজন আহমেদ, মোঃ সাগর ও আবির হোসেনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এই তিন খেলোয়াড় আগামী ছয় মাস বাফুফের কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
* খেলাঘরের বিপক্ষ দল তেজগাঁওকে ৩-০ গোলে সেই ম্যাচে জয়ী ঘোষণা করা হয়।

এছাড়া পাইওনিয়ারের আরেক ক্লাব কে আর বয়েজ স্পোর্টিংয়ের কোচ গাজী সেলিম আহমেদকে পরবর্তী চার ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১১ জুন বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েন তিনি। 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম