বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

টেস্ট সিরিজে থেকে ছিটকে গেলেন ইয়াসির


DhakaReport24.com || 2022-06-14 19:02:45
টেস্ট সিরিজে থেকে ছিটকে গেলেন ইয়াসির

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তামিম ইকবাল করেছিলেন সেঞ্চুরি। তবে বাংলাদেশকে অস্বস্তিতে রেখেছিল ইয়াসির আলী রাব্বির চোট। সেদিন পিঠের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সেই অস্বস্তিটাই শেষমেশ বিপদে ফেলল বাংলাদেশকে। চোটের কারণে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার।

গত ১০ জুন ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। এরপর এমআরআই করানো হয় তার। সেখানে দেখা যায় লুম্বার স্পাইনে চোট আছে তার। যা থেকে সেরে উঠতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ চাই তার। সে কারণেই উইন্ডিজ সফরে টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।

মুশফিকুর রহিম হজের কারণে নেই এই সিরিজে। ফলে মিডল অর্ডারে তার শূন্যস্থান পূরণে বিকল্প হিসেবে ইয়াসিরকেও ভাবনায় রাখা হচ্ছিল। তবে চোটের কারণে সেটা আর হচ্ছে না। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তার চোট প্রসঙ্গে বলেছেন, ‘এই ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহের মতো সময় নেয়। এর ফলে সে টেস্ট সিরিজে খেলতে পারবে না।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম