বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

পর্তুগালকে হারিয়ে 'প্রতিশোধ' সুইজারল্যান্ডের


DhakaReport24.com || 2022-06-13 09:55:15
পর্তুগালকে হারিয়ে 'প্রতিশোধ' সুইজারল্যান্ডের

স্কোয়ার্ডে  ছিলেন  না ক্রিস্তিয়ানো রোনালদো তবে আক্রমণে ভাটা পড়েনি পর্তুগালের। কিন্তু এরপরেও হারতে হয়েছে ফের্নান্দো সান্তোসের দলকে। শুরুর  ১ মিনিটেই গোল করে এগিয়ে যায় সুইসরা। এরপর আক্রমণের পর আক্রমণ করেও সমতায় ফেরার রশদ পায়নি পর্তুগিজ।

রোববার রাতে 'এ' লিগের দুই নাম্বার গ্রুপের ম্যাচে ঘরের মাঠ স্ত্যাদ দে জেনেভাতে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড। প্রথম লেগে এই পর্তুগালের কাছে ৪-০ ব্যবধানে উড়ে যায় সুইসরা। যদিও সে ম্যাচে জোড়া গোল করা ক্রিস্তিয়ানো রোনালদো আজ ছিলেন না পর্তুগাল স্কোয়াডে। এবারের আসরে এটাই প্রথম জয় সুইজারল্যান্ডের।

ম্যাচের ফল আর মাঠের পারফরম্যান্স বলছে ভিন্ন কথা। সুইজারল্যান্ড একটি গোল করলেও গোটা ম্যাচ জুড়েই পর্তুগিজদের আক্রমণ ঠেকাতেই ছিল ব্যস্ত। ৫৮ ভাগ বলের দখল নিয়ে সুইসদের পোস্টে ২০টি শট নেয় বের্নাদো সিলভারা। যার মধ্যে লক্ষ্যে ছিল আটটি। তবু পায়নি গোলের দেখা। আর সুইজারল্যান্ড মাত্র পাঁচটি শটের দুটি লক্ষ্যে রেখেই পেয়ে যায় গোল। তাও আবার ম্যাচের প্রথম মিনিটে। একমাত্র গোলটি করেন হ্যারিস সেফেরোভিচ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম