বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

ক্লাসেনের ব্যাটিং তান্ডবে দক্ষিণ আফ্রিকার জয়


DhakaReport24.com || 2022-06-13 07:42:30
 ক্লাসেনের ব্যাটিং তান্ডবে দক্ষিণ আফ্রিকার  জয়

সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচে জয় পেয়েছিল ভারত। তবে ভারতকে তাদের আঙ্গিনাতেই মাটিতে নামিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকা। সেই তুলনায় দ্বিতীয় ম্যাচ সহজেই জিতল প্রোটিয়ারা। ৪ উইকেট আর ১০ বল হাতে রেখেই ভারতের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য টপকে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।

ওড়িশার বারাবাতি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুতেই ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে (১) হারায় তারা। দ্বিতীয় উইকেটে ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ারের ৪৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। ২১ বলে ৩৪ রান করে দলীয় ৪৮ রানে আনরিখ নরকিয়ার বলে কিষান (২১ বলে ৩৪) ফিরে গেলে আবারও বিপদে পড়ে ভারত।


শ্রেয়াস আইয়ার এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে গেলেও কোনো সঙ্গী না পেয়ে ব্যক্তিগত ৪০ রানে তিনি ফিরে  প্রিটোরিয়াসের বলে ক্যাচ দিয়ে। শেষ দিকে প্রায় তিন বছর পর এই সিরিজ দিয়ে ভারতীয় দলে ফেরা দীনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে স্বাগতিকরা স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৪৮ রান তুলতে সক্ষম হয়।

প্রথম ম্যাচে ২১১ রান তাড়া করে জয় পাওয়া প্রোটিয়াদের জন্য এই লক্ষ্য মামুলি। যদিও পাওয়ার প্লের মধ্যেই মাত্র ২৯ রানে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার প্রোটিয়াদের ৩ উইকেট তুলে নিয়ে কিছুটা আশার সঞ্চার করেন স্বাগতিক শিবিরে। তবে অধিনায়ক তেমবা বাভুমা এক প্রান্তে দৃঢ়তার সঙ্গে খেলেন ৩০ বলে ৩৫ রানের বুদ্ধিদীপ্ত ইনিংস।তবে এদিন প্রোটিয়াদের হয়ে আক্ষরিক অর্থে ম্যাচজয়ী ইনিংসটি খেলেছেন পাঁচে নামা হেনরিখ ক্লাসেন। শুরুর ধাক্কা কাটিয়ে ৪৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম