সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

বার্সা থেকে বাদ যাচ্ছেন পিকে 


DhakaReport24.com || 2022-06-11 19:46:15
বার্সা থেকে বাদ যাচ্ছেন পিকে 

পরকীয়ার জেরে দীর্ঘদিনের প্রণয়সঙ্গী পপ সঙ্গীত তারকা শাকিরার সঙ্গে বিচ্ছেদের দ্বারপ্রান্তে রয়েছেন জেরার্ড পিকে। এবার দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনার সঙ্গেও তার সম্পর্ক নাকি শেষ হয়ে যাচ্ছে।

অর্থনৈতিক সমস্যায় নাকাল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তাই ঋণের বোঝা মাথায় নিয়ে ক্লাব চালাতে গলদঘর্ম হতে হচ্ছে ক্লাব কর্তৃপক্ষের। বার্সাকে বাঁচাতে এখন প্রয়োজন ৫ হাজার কোটি টাকা জানিয়েছেন ক্লাবটির সহ-সভাপতি এদুয়ার্দ রোমেউ। 


অর্থনৈতিক সংকট থেকে কিছুটা হলেও নিস্তার পেতে উচ্চ বেতনভোগী ফুটবলারদের হয় বেতন কমিয়ে বা তাদের ছেড়ে দিয়ে খরচের লাগাম টানতে চায় ক্লাব। বার্সেলোনায় এখন পিকের বাৎসরিক বেতন বাংলাদেশি মুদ্রায় ১৮৭ কোটি টাকা। ৩৫ বছর বয়সী ডিফেন্ডারের পেছনে এই বিপুল অঙ্কের অর্থ খরচ করাটা এখন বার্সার জন্য অত্যন্ত কষ্টসাধ্য বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস।

গত মৌসুমে চোট সমস্যার জন্য প্রায় দুই মাস মাঠের বাইরে কাটিয়েছেন পিকে, আর তার ফর্ম নিয়েও হরহামেশাই প্রশ্ন উঠছে। তাই আগামী মৌসুমে বার্সার জার্সিতে পিকেকে দেখা যাবে কিনা সেটা এখন বেশ বড়সড় এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

পিকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ২০০৮ সালে। গত ১৪ বছরে কাতালান এই ক্লাবটির হয়ে খেলেছেন ৬০৬ ম্যাচ, জিতেছেন আটটি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও বহু শিরোপা।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম