বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

করোনায় আক্রান্ত উইলিয়ামসন


DhakaReport24.com || 2022-06-10 14:05:00
করোনায় আক্রান্ত উইলিয়ামসন

ম্যাচের বাকি কয়েক ঘন্টা । এমনই সময়ে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। করোনায় আক্রান্ত হয়েছেন দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। আজ থেকে শুরু নটিংহ্যাম টেস্টে তাকে পাচ্ছে না নিউজিল্যান্ড।

উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। আর ডান হাতি এই ব্যাটসম্যানের বদলে দলে আনা হয়েছে হামিশ রাদারফোর্ডকে।করোনায় আক্রান্ত হওয়ার কারণে ইংল্যান্ডের নিয়মানুসারে তাকে 
 আইসোলেশনে থাকতে হবে পাঁচ দিন। যে কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে সফরকারী নিউজিল্যান্ড। তিন টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরে বসলে সিরিজ খুইয়ে বসবে দলটি। 

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এভাবে উইলিয়ামসনের ছিটকে যাওয়া নিয়ে দুঃখই ঝরল কোচ গ্যারি স্টিডের কণ্ঠে। বললেন, ‘গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কেনকে এভাবে হারালাম আমরা, বিষয়টা লজ্জার। আমরা তার জন্য দুঃখিত, আমরা জানি এই ম্যাচটা না খেলতে পেরে সে কতটা হতাশ।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম