বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

ছিটকে গেলেন মিচেল স্টার্ক


DhakaReport24.com || 2022-06-09 13:41:00
ছিটকে গেলেন মিচেল স্টার্ক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে  চোট পাওয়ার পর বাঁ হাতের মাঝের আঙুলে ছয়টি সেলাই পড়েছে। তাই খেলা হয়নি দ্বিতীয় ম্যাচ। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক ছিটকে গেলেন তৃতীয় টি-টোয়েন্টি থেকেও। 

মঙ্গলবার কলম্বোয় প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ইনিংসে বোলিং শুরু করেছিলেন স্টার্ক। কিন্তু শুরুতেই বাঁহাতি বোলারের বোলিং হাতের আঙুল দুর্ঘটনাবশত কেটে যায় নিজের জুতোর তলার স্পাইকের আঘাতে। আহত হয়েও বাকি তিন ওভার বল করেন স্টার্ক এবং ২৬ রান খরচায় নেন ৩ উইকেট। তবে বুধবারের দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি। বাদ পড়লেন তৃতীয় ম্যাচ থেকেও।

২৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া টেস্ট সামনে রেখে স্টার্ককে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। তার স্থলাভিষিক্ত হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা ঝাই রিচার্ডসনই থাকছেন সিরিজের শেষ ম্যাচে। ওয়ানডেতেও হয়তো দেখা যাবে তাকে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম