বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

>> ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

>> রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

>> ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

>> শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

>> শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

আপনি পড়ছেন : ক্রীড়া

বাংলাদেশের বিপক্ষে নেই হোল্ডার, ক্যারিবীয় দলে নতুন তিন মুখ


DhakaReport24.com || 2022-06-09 10:47:15
বাংলাদেশের বিপক্ষে নেই হোল্ডার, ক্যারিবীয় দলে নতুন তিন মুখ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ১৬ জুন থেকে শুরু হওয়া  এই সিরিজে  থাকছে ক্যারিবীয় দলে নতুন তিন মুখ। তবে বিরতি চাওয়ায় এ সিরিজে থাকছেন না তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার।

দলের তিন নতুন মুখ হলেন উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি ও পেসার অ্যান্ডারসন ফিলিপ। থমাস ও মোতি এরই মধ্যে ক্যারিবীয়দের হয়ে সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তবে কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি ফিলিপের।

হোল্ডারের অনুপস্থিতির বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিবৃতিতে বলা হয়েছে, ‘অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে রাখা হয়নি কারণ বিশ্রাম ও পুনর্বাসনের জন্য বিরতি চেয়েছে সে। যে কারণে বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটের দলেই থাকছেন না তিনি।’

এছাড়াও প্রাথমিকভাবে দলে রাখা হয়নি তারকা পেসার কেমার রোচকে। ইংল্যান্ড কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তবে তাকে দলে নেওয়ার পথ খোলা রেখেছে ক্যারিবীয়রা। বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিটনেস টেস্ট নেওয়া হবে রোচের। পাস করলে স্কোয়াডে  ঢুকবে। 

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে জেতা টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামার ব্রুকস ও ভিরাসামি পারমল। ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়া রস্টন চেজ ও জোমেল ওয়ারিকানকে দেখা যাবে সিরিজকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে।আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় হবে সিরিজের প্রথম টেস্ট। পরে ২৪ জুন থেকে সেইন্ট লুসিয়ায় হবে পরের ম্যাচটি।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমান বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস ও ডেভন থমাস।

রিজার্ভ: ত্যাগনারায়ন চন্দরপল ও শেরমন লুইস

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম