শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

৯ শ্রাবণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

৯ শ্রাবণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

সবার শেষে উইন্ডিজে যাবেন সাকিব


DhakaReport24.com || 2022-06-06 15:59:15
সবার শেষে উইন্ডিজে যাবেন সাকিব

চার ভাগে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ টেস্ট দল। কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ভাগের কোন ভাগেই সঙ্গী হচ্ছেন না টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার মতো উইন্ডিজ সফরেও একাই যাচ্ছেন তিনি। নিজের মতো করে কিনেছেন বিমানের টিকিটও। 


প্রথম ভাগ চলে গেছে আগেই। গতকাল দ্বিতীয় ভাগে  যায় কোচিং স্টাফের বেশ কয়েকজন সদস্য। তবে সোমবার (৬ জুন) ক্রিকেটারদের সবচেয়ে বড় বহর ছাড়বে দেশ এবং শেষ গ্রুপ যাবে ৮ জুন। 

 
বিসিবির একটি সূত্রে জানা যায়, ১৬ জুন প্রথম টেস্টের ছয় দিন আগে ১০ জুন দল বুঝে নেবেন অধিনায়ক। বিদেশি কোচিং স্টাফের সদস্যরা উইন্ডিজে পৌঁছে যাবেন সাকিবের আগেই। তাই সাকিব পৌঁছানোর আগেই শুরু হয়ে যাবে অনুশীলন। 

প্রায় দেড় বছর পর আবার টেস্ট খেলতে উইন্ডিজে পৌঁছে লাল বল হাতে নেবেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন থেকে এবং ২৪ জুন দ্বিতীয় টেস্ট শুরু হবে লুসিয়ায়। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। 

টেস্টের শেষ হবার কিছুদিন পরই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ডোমিনিকায় প্রথম দুই টি-টোয়েন্টি হবে ২ ও ৩ জুলাই এবং ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে গায়ানায়। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ ও ওয়ানডে ম্যাচ শুরু হবে যথাক্রমে বাংলাদেশ সময় রাত ১১টায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায়।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম