বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

‘নারী’ ডেকেছিলেন হোটেলে লঙ্কান ক্রিকেটার


DhakaReport24.com || 2022-05-25 12:48:15
‘নারী’ ডেকেছিলেন হোটেলে  লঙ্কান ক্রিকেটার

সফরের মাঝপথেই স্কোয়াডে থাকা ক্রিকেটার কামিল মিশারাকে দেশে পাঠিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কান ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মভঙ্গের দায়ে তাকে  নেওয়া হচ্ছে।

তবে কামিল মিশারা ঠিক কী ধরনের নিয়ম ভেঙেছেন, তা প্রকাশ করেনি লঙ্কান বোর্ড। বিবৃতিতে তারা শুধু জানায়, ‘কামিল মিশারাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তার বিরুদ্ধে সফরের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে।

দেশে ফেরার পর মিশারার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘তাকে দ্রুততার সঙ্গে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি দেশে ফেরার পর বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।’

লঙ্কান বোর্ড কিছু খোলাসা না করলেও পরে জানা গেছে, ঢাকায় অবস্থানকালে হোটেল কক্ষে ‘নারী অতিথি’ ডেকেই বিপদে পড়েছেন এই ক্রিকেটার।

বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নারীঘটিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। মিশারা তার হোটেল রুমে এক নারী অতিথিকে নিয়ে গিয়েছিলেন। যা হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘আমরা হোটেলের সিসিটিভি ফুটেজ দেখেছি। আমরা যা দেখেছি, সেটা নিয়ে তার সঙ্গে কথা বলব।’

চলতি বাংলাদেশ সফরের মধ্য দিয়েই প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছিলেন ২১ বছর বয়সী মিশারা। তবে দুই ম্যাচের একটিতেও টেস্ট অভিষেকের সুযোগ পাননি তিনি। এখন পর্যন্ত তিন টি-টোয়েন্টি খেলে মিশারা করেছেন ১৫ রান।

এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচ খেলে তিনি ৬৬৬ রান করেছেন, হাফসেঞ্চুরি ৬টি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম