সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে গতকাল সোমবার ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ দল। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে শতক পেয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বেশ বড় সংগ্রহ নিয়েই দিন শেষ করেছিল টাইগাররা। আরও বড় সংগ্রহের লক্ষ্যে আজ আবারও মাঠে নেমেছে বাংলাদেশ। কিন্তু বেশিক্ষণ টিকলেন না লিটন দাস। স্লিপে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৪১ রানে ফিরে গেলেন সাজঘরে। তারপরেই মুশফিককে সঙ্গ দিতে ক্রিজে আনে মোসাদ্দেক হোসেন। কিন্তু তিনি এসেও দাঁড়াতেই পারলেন না, ফিরে গেলে শূন্য রানে। বাংলাদেশ দলের আজকের শুরুটাও যেন গতকালের মতোই হতে চলেছে।
মোসাদ্দেকের বিদায়ের পর মাঠে নেমেছেন তাইজুল ইসলাম। অপরপ্রান্তে রয়েছেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বর্তমানে বাংলাদেশের সংগ্রহ ৯৩ ওভারে ২৯৬ রান। উইকেট গেছে সাতটি।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসরাম, মোসাদ্দেক হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।
শ্রীলঙ্কা একাদশ:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াভিক্রমা, অসিথা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম