বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

শিক্ষার্থীরা টিকিট ছাড়াই দেখতে পারছেন বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট


DhakaReport24.com || 2022-05-23 14:21:45
শিক্ষার্থীরা টিকিট ছাড়াই দেখতে পারছেন বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগানে মুখরিত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। কখনো আবার ‘সাকিব’ ‘সাকিব’, ‘মুশফিক’ ‘মুশফিক’ নামে স্লোগান তুলছেন। স্বভাবিকভাবেই প্রশ্ন জাগে, টেস্ট ম্যাচেও এতো দর্শক মিরপুরে? বাহারি পোশাকে গ্যালারি রাঙিয়েছেন সমর্থকরা। খোঁজ নিয়ে জানা গেল তাদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের শুরুর দিনের চিত্র এটি। জানা গেছে, এই স্কুল শিক্ষার্থীরা সবাই এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে। বিসিবি থেকে চিঠি দেওয়া হয়েছিল স্কুলগুলোতে, জাতীয় স্কুল ক্রিকেট খেলে এমন স্কুলের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা টিকিটে খেলা দেখতে পারবেন।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলছিলেন, ‘আমরা জাতীয় স্কুল ক্রিকেটে যারা অংশগ্রহন করে তাদেরকে একটা চিঠি দিয়েছিলাম। টেস্ট যে পাঁচদিন চলে, সেই দিনগুলোতে সেসব স্কুলের শিক্ষার্থীরা এসে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে। এক্ষেত্রে তাদের কোনো টিকিট লাগছে না।’

সঙ্গে যোগ করেন টিটু, ‘পরিচয় পত্র দেখিয়েছে প্রবেশ করতে পারবে। আপনারা দেখছেন আজ অনেকেই এসেছে। নির্দিষ্ট একটি গ্যালারি ছাড়া বাকি সব গ্যালারিতে তারা বসতে পারবে।’

তবে অনেক শিক্ষার্থীর দাবি, তাদেরকে এই বিষয়ে স্কুল থেকে কিছুই জানানো হয়নি। তারা অন্য কোনো উপায়ে বিষয়টি সম্পর্কে জানায় খেলা দেখতে এসেছেন। উত্তরা রাজউক স্কুল এন্ড কলেজের ফয়সাল নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের এই বিষয়ে স্কুল থেকে কিছুই জানানো হয়নি। অন্য স্কুলের বন্ধুদের থেকে জেনেছি স্টেডিয়ামে প্রবেশ ফ্রি। আমাদের ক্লাস শেষ করে কয়েকজন বন্ধু খেলা দেখতে এসেছি।’

টেস্টের ৫ দিনই শিক্ষার্থীরা ফ্রিতে গ্র্যান্ড স্ট্যান্ড ছাড়া সব জায়গায় বসে খেলা দেখতে পারবেন। এছাড়াও সাধারণ দর্শকরা টিকিট কেটে খেলা দেখতে পারছেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম