বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

উইন্ডিজ সফরের জন্য চমক রেখে দল ঘোষণা বাংলাদেশের


DhakaReport24.com || 2022-05-22 21:48:00
উইন্ডিজ সফরের জন্য চমক রেখে দল ঘোষণা বাংলাদেশের

চলমান শ্রীলঙ্কা সিরিজ শেষে আগামী জুন মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে করবে বাংলাদেশ দল। এবার ক্যারিবীয় সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। এ সফরে যাওয়ার আগে আজ রোববার তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত দল দিয়েছে বিসিবি। যেখানে হজ পালনের জন্য ছুটি নেওয়ায় কোনো ফরম্যাটেই নাম নেই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। ছুটির গুঞ্জন থাকলেও তিন ফরম্যাটের দলেই আছেন সাকিব আল হাসান। এছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন এনামুল হক বিজয় আর অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

টেস্ট দলে ফেরানো হয়েছে আলোচিত পেসার মুস্তাফিজুর রহমানকে। ২০২১ সালের জানুয়ারিতে সবশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফরম্যাটে খেলেছিলেন তিনি। আবারও সেই উইন্ডিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়ে বাদ পড়া পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ফিরছেন সাদা বলের দুই সংস্করণে।

বড় চমক বিজয়ের ফেরা। ২০১৯ সালে শ্রীলঙ্কা সফরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর টি-টোয়েন্টি খেলেছিলেন ৭ বছর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ে সিরিজে। লম্বা সময় পর এই দুই সংস্করণের দলে ফিরলেন তিনি।

এছাড়া চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ। মিরাজ ওয়ানডে আর টেস্টে আছেন, তাসকিন আর শরিফুল আছেন ওয়ানডেতে। তবে ইনজুরির কারণে কোনো স্কোয়াডেই নাম নেই নাঈম হাসানের।

সাকুল্য টেস্টের জন্য ১৬, ওয়ানডে ১৭ আর টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। এই সফরের জন্য আগামী মাসের শুরুতে উড়াল দেবে দল। ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।


এক নজরে তিন ফরম্যাটের বাংলাদেশ দল-

টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান। 

ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, ও এনামুল হক বিজয়।

টি-টোয়েন্টি স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম