বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

পিএসজি গুডবাই বলে দিলো ডি মারিয়াকে


DhakaReport24.com || 2022-05-21 13:04:45
পিএসজি গুডবাই বলে দিলো ডি মারিয়াকে

 

 

শেষ হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়ার পিএসজি অধ্যায়। যদিও চুক্তি বাড়ানোর সুযোগ ছিল আরো মৌসুম। কিন্তু আগেই আভাস পাওয়া গিয়েছিল সেটি আর বাড়ছে না। চূড়ান্ত বার্তা পাওয়া গেল এবার। মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন মেসির সতীর্থ নিশ্চিত করেছে  প্যারিসের জায়ান্টরা। পিএসজি লিগ ওয়ানে আজ (শনিবার) চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামবে। তাই এই ম্যাচটিই ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হয়ে ডি মারিয়ার শেষ ম্যাচ। আর তাই ক্লাব প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি দর্শকদের মাঠে যেতে অনুরোধ করেছেন, পুরনো এই ক্লাব ফুটবলারকে সসম্মানে বিদায় জানাতে।

 

২০১৫ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে। এরপর পেরিয়ে গেছে একে একে সাত বছর। তিনি ছিলের ক্লাবের প্রাণভ্রোমরা বছরের পর বছর।

 

এক বিদায় বার্তায় ডি মারিয়া সম্পর্কে পিএসজি প্রেসিডেন্ট বলেন, ক্লাবের ইতিহাসে সে স্থায়ী এক ছাপ রেখে যাচ্ছে। সব সময় থাকবে ক্লাব সমর্থকদের স্মৃতিতে, যে কিনা নিজেকে উজাড় করে দিয়েছেন ক্লাবের জার্সিতে।

 

ইউরোপিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলবিসেলেস্তেদের কোপা আমেরিকা জয়ের অন্যতম এ নায়ক রোনালদোর সাবেক ক্লাব য়্যুভেন্তাসে যাচ্ছেন। ক্রীড়া দৈনিক গোল ডট কমের খবর, অ্যাঞ্জেল ডি মারিয়া এক বছরের চুক্তিতে এই মৌসুম শেষেই সিরি 'আ' জায়ান্ট  য়্যুভেন্তাসে যোগ দিচ্ছেন। প্যারিসের ক্লাবটিতে সাত মৌসুম কাটানো ডি মারিয়া ক্লাবটির হয়ে পাঁচবার জিতেছেন লিগ ও কাপ শিরোপা। এছাড়া খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

 

নেইমারের পর গত মৌসুমে মেসির আগমনে পিএসজিতে গুরুত্ব হারিয়েছেন ডি মারিয়া। ৩৪ বছর বয়সটাও কথা বলছে না পক্ষে। তাই তার সঙ্গে আর নতুন চুক্তি করতে চায় না লিগ ওয়ানের চ্যাম্পিয়ন দলটি।

 

গোল ডট কমের খবর অনুযায়ী, বিনামূল্যে তাকে আগামী জুন পর্যন্ত দলে নিচ্ছে তুরিনের বুড়িরা। যার মানে দাঁড়াচ্ছে, আগামী মৌসুম শেষে ফের ফ্রি এজেন্ট হয়ে যাবেন ডি মারিয়া। তবে চুক্তিতে থাকছে নবায়নের সুযোগ। উভয়ের সম্মতিতে চাইলে আরও এক বছরের জন্য য়্যুভেন্তাসে খেলতে পারবেন ডি মারিয়া।

 

৬৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেন ডি মারিয়া ২০১৫ সালে। সেখানে ৯২টি গোল করেছেন এই রাইট উইংগার ২৯৪টি ম্যাচ খেলে। গোল করিয়েছেন ১১৮টি। এ সময়ে পিএসজির হয়ে ১৭টি শিরোপা জিতেছেন, ২১০ টি গোলে অবদান রাখা ডি মারিয়া। ডি মারিয়া এ মৌসুমে ৩০ ম্যাচ খেলে ৪টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন।