রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

সাকিব না খেললে আমাদের জন্য সুবিধা হতো: করুনারত্নে


DhakaReport24.com || 2022-05-15 08:43:15
সাকিব না খেললে আমাদের জন্য সুবিধা হতো: করুনারত্নে

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলবেন সাকিব আল হাসান, সেটা জানা ছিল আগেই। সিরিজ খেলতে গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশেও ফেরেন তিনি। কিন্তু হুট করেই ফেরার পর করোনা পজেটিভ হন এই বিশ্বসেরা অলরাউন্ডার। মূহুর্তেই সব হিসেব-নিকেশ পাল্টে যায়।

চট্টগ্রাম টেস্টে খেলছেন না সাকিব, সেটা সবাই ধরে নিয়েছিল। তবে ১৩ মে শুক্রবার নতুন করে আবার জল্পনা শুরু হয়। কেননা করোনা নেগেটিভ হন এই বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবারই চট্টগ্রামে উড়াল দেন ঢাকা থেকে।

রাতে সেখানে পৌঁছালেও নিশ্চয়তা ছিল না, খেলবেন কিনা। কেননা প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়ে দেন, সাকিবকে আগে ফিটনেস টেস্টে উতরাতে হবে।

যেখানে শনিবার বেশ ভালোভাবেই উতরে গেছেন সাকিব। সাগরিকায় অনুশীলন সেরেছেন বেশ ভালোভাবে। এরপর নিশ্চিত হওয়া যায় সাগরিকায় প্রথম টেস্টে খেলছেন তিনি। অবশ্য সাকিবের খেলা নিয়ে ধুম্রজালে অবশ্য পরিকল্পনায় কোনো ব্যাঘাত ঘটেনি শ্রীলঙ্কার।

দলটি ধরেই নিয়েছিল সাকিব খেলছেন। সেজন্য আগে থেকে পরিকল্পনাও ছিল তাদের। তবে সাকিব যদি না খেলতেন, তাহলে অনেক ভালো হতো বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কা অধিনায়ক দীমূথ করুনারত্নে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে করুণারত্নে বলেন, ‘এখানে যখন আসি, তখন আমরা বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে জানি। সেখানে সাকিব ছিল। স্বাভাবিকভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি তাঁকে নিয়ে।

সুতরাং সে করোনা সারিয়ে খেলতে এলেও, আমাদের ভিন্ন কিছু করতে হচ্ছে না। তবে সাকিব না খেললে আমাদের জন্য বড় সুবিধা হতো। তবে সে যেহেতু খেলছে, আমরাও এটার জন্য প্রস্তুতি আছি।’

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম