করোনা নেগেটিভ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নতুন করে করোনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট এসেছে। দুপুরে দলে যোগ দেবেন বলেও জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
এর আগে জানা গিয়েছিলো করোনায় আক্রান্ত হয়েছেন সাকিব। এ জন্য আগামী ১৫ মে থেকে শুরু হতে যাওয়া লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম