বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

মুম্বাইয়ের জয়ে চেন্নাইয়ের বিদায় 


DhakaReport24.com || 2022-05-12 04:18:00
মুম্বাইয়ের জয়ে চেন্নাইয়ের বিদায় 

আইপিএলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর বড্ড অসময়ে মনের মতো একটি জয়ের দেখা পেয়েছে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স। সে সঙ্গে চেন্নাই সুপার কিংসেরও বিদায় নিশ্চিত করে দিয়েছে তারা।

মুম্বাইয়ের ৫ উইকেটের এই জয়ের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে এবারের আইপিএলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইয়ের।

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মুম্বাই ইন্ডিয়ান্স। আগে টস হেরে ব্যাট করতে নেমে ধোনির অপরাজিত ৩৬ রান সত্ত্বেও ৯৭ রানে অলআউট হয়ে যায় চেন্নাই সুপার কিংস।

জবাব দিতে নেমে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষায় যায়নি মুম্বাই। ১৪.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। যদিও ৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫টি উইকেট হারাতে হয়েছে তাদের। তবুও তো ৩১ বল হাতে রেখে এলো জয়!

৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতে ইশান কিশান আর ড্যানিয়েল শামসের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে মুম্বাই। ইশান কিশান করেন ৬ রান। ড্যানিয়েল শামস করেন ১ রান। কাইরন পোলার্ডের পরিবর্তে নেয়া ট্রিস্টান স্টাবস আউট হন কোনো রান না করেই।

রোহিত শর্মা করেন ১৮ রান। তিলক ভার্মা ৩৪ রানে অপরাজিত থাকেন। টিম ডেভিডও অপরাজিত থাকেন ১৬ রানে। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১০৩ রান করে থামে মুম্বাই।

এই জয়ে মুম্বাইয়ের ১২ ম্যাচে পয়েন্ট হলো ৬। সমান ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট হলো ৮। দু’দলেরই ম্যাচ বাকি আর ২টি করে। চেন্নাই পরের দুই ম্যাচে জিতলেও পয়েন্ট হবে ১২। কিন্তু এরই মধ্যে চার দলের পয়েন্ট আছে ১৪ এবং এর ওপর। সুতরাং, চেন্নাইয়ের বিদায় নিশ্চিত হয়ে গেলো।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম