দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। এ জয়ে কেকেআরকে পিছনে ফেলে লিগ টেবিলের আট নম্বরে উঠে আসলো ধোনিরা। রবিবার মুস্তাফিজুর রহমান বিহীন দিল্লিকে ৯১ রানে হারিয়েছে চেন্নাই।
প্রথমে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ের ৪৯ বলে ৫ ছক্কা ও ৭ চারে ৮৭ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ২০৮ রানের সংগ্রহ পায় চেন্নাই। ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ১১৭ রানে অলআউট হয় যায় দিল্লি।
টস হেরে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের পক্ষে ৪৯ বলে ৮৭ রান করেন ডেভন কনওয়ে, যে ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। শেষদিকে ৮ বলে ২১ রানের ক্যামিও খেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এছাড়া রুটুরাজ গাইকোয়াদ ৩৩ বলে ৪১ ও অসুস্থতায় ভোগা রবীন্দ্র জাদেজার বদলে সুযোগ পাওয়া শিভম দুবে ১৯ বলে ৩২ রান করেন।
দিল্লির পক্ষে বিদেশি পেসার অ্যানরিখ নরকিয়া ৩ উইকেট শিকার করেন ৪২ রানের খরচায়। এছাড়া খলিল আহমেদ শিকার করেন ২টি উইকেট।
বড় রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ১৯, মিশেল মার্শ ২৫, ঋষভ পান্ত ২১ রান করে ফিরে যান। তারা সেট হয়ে আউট হওয়ায় লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে দিল্লি।
চেন্নাইয়ের হয়ে মঈন আলী ৪ ওভারে ১৩ রানে নেন ৩ উইকেট। এছাড়া মুকেশ চৌধুরী, ডোয়াইন ব্রাভো ও সিমারজিৎ সিং দুটি করে উইকেট নেন।
ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম