বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

করোনার হানা দিল্লি ক্যাপিট্যালে, শঙ্কায় ম্যাচ!


DhakaReport24.com || 2022-05-08 16:13:45
করোনার হানা দিল্লি ক্যাপিট্যালে, শঙ্কায় ম্যাচ!

আইপিএলে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে দিল্লি ক্যাপিট্যালস শিবিরে। রোববার রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের আগে করোনায় আক্রান্ত হয়েছেন দিল্লির এক নেট বোলার। যে কারণে তার সঙ্গে রুম শেয়ার করা আরেক বোলারকেও রাখা হয়েছে আইসোলেশনে।

আইপিএলের করোনা প্রটোকল অনুযায়ী, সেই নেট বোলারের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর আজ (রোববার) সকালে পুনরায় পিসিআর টেস্ট করানো হয়েছে দিল্লি ক্যাপিট্যালসের খেলোয়াড়, কোচিং স্টাফদের। আইপিএল কর্তৃপক্ষ তাদেরকে নিজ নিজ রুমে অবস্থান করতে বলেছে।


মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আজ রাতেই মুখোমুখি হওয়ার কথা রয়েছে দিল্লি ও চেন্নাইয়ের। এই ম্যাচের আগে করোনার হানায় ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আনা হবে কি না সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি আইপিএল আয়োজক কর্তৃপক্ষ।

ম্যাচের আগের দিন অর্থাৎ শনিবার অনুশীলনের সময় দিল্লির খেলোয়াড়দের কাছাকাছি সংস্পর্শেই ছিলেন চেন্নাইয়ের খেলোয়াড়রা। তবু চেন্নাইয়ের খেলোয়াড়-স্টাফদের নতুন করে করোনা পরীক্ষা করাতে বলা হয়নি। তারা স্বাভাবিকভাবেই অপেক্ষায় আছেন রাতের ম্যাচের জন্য।

অবশ্য করোনার হানার পরেও ম্যাচটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। কারণ এর আগেও দিল্লির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন। তখন বেশ কয়েক রাউন্ড পিসিআর টেস্টের পর মাঠে নামতে দেওয়া হয় দিল্লিকে।

ঢাকারিপোর্ট২৪.কম/একে/আরএএম