বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

মোস্তাফিজের টেস্ট খেলতেই হবে


DhakaReport24.com || 2022-05-07 21:01:00
মোস্তাফিজের টেস্ট খেলতেই হবে

আইপিএলে খেলতে পারছেন মোস্তাফিজুর রহমান, অথচ দেশের হয়ে টেস্ট খেলায় তার যত আপত্তি। নানাভাবে তিনি জানিয়ে দিয়েছেন টেস্ট খেলতে চান না। বিসিবিও তাই তাকে দুই বছর টেস্টের চুক্তিতে রাখেননি। তবে, এখন আর না। বিসিবিও চায় মোস্তাফিজ টেস্ট খেলুক।

মোস্তাফিজর টেস্ট খেলতে না চাওয়া নিয়ে আজ বিসিবিতে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টিম ডিরেক্টর এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এ সময় তিনি জানিয়ে দেন, মোস্তাফিজের টেস্ট খেলা অবশ্যই উচিৎ। তাকে টেস্ট খেলতেই হবে।

আইপিএলে খেললে হয়তো টাকা বেশি পাওয়া যায়। কিন্তু খালেদ মাহমুদ সুজনের প্রশ্ন, দেশের চেয়ে কী টাকা বড়? দেশের ক্রিকেটের চেয়েও কী টাকার মূল্য বেশি হয়ে গেছে?

এ নিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সাদা বলে হয়ত টাকার ব্যাপারটা বেশি। আইপিএল খেললে হয়ত ২-৪ কোটি টাকা পাবে। ক্রিকেট কি টাকার চেয়ে বড় নয়? দেশ কি টাকার চেয়ে বড় নয়? আমরা তো টাকার জন্য খেলিনি। একজন ক্রিকেটারকে এখন মৃত্যুর সময় বিসিবির সহায়তা লাগে। ওদের তো লাগবে না। ওরা বরং অন্যদের সহায়তা করতে পারে। দেশের জন্য কেন আমি খেলব না?’

তবে যেহেতু আইপিএল খেলছে এখন মোস্তাফিজ, এ কারণে এসব নিয়ে খুব বেশি ঘাঁটাতে চান না সুজন। তিনি বলেন, ‘যেহেতু ওকে আমরা ছুটি দিয়ে দিয়েছি, আইপিএল খেলছে, এখন ওকে ডিস্টার্ব করতে চাই না। আইপিএল খেলুক। আইপিএলে আমাদের একজন প্রতিনিধিত্ব করছে এটা আমাদের জন্য বড় একটা ব্যাপার। আমরা চাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটা টেস্ট হলেও খেলুক।’

ঢাকারিপোর্ট২৪.কম/একে/আরএএম