বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার টিকিটের চাহিদা তুঙ্গে


DhakaReport24.com || 2022-04-30 06:57:00
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার টিকিটের চাহিদা তুঙ্গে

কাতার বিশ্বকাপ হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, আর সেজন্যই বোধহয় বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো নিয়ে দলটির সমর্থকদের মাঝে আগ্রহ এবং উত্তেজনা তুঙ্গে। আজ (শুক্রবার) বিশ্বকাপের টিকিটের জন্য সাধারণ সমর্থকদের আবেদনের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর সেখানে দেখা গেছে, আর্জেন্টিনার ম্যাচগুলোর টিকিটের জন্যই সবচেয়ে বেশি সংখ্যক সমর্থকদের আবদার।

ফিফার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৩৫ লাখ টিকিটের অনুরোধ পেয়েছে তারা। আর নির্দিষ্ট ম্যাচের হিসাবে যথারীতি বিশ্বকাপ ফাইনালের টিকিটের জন্য সমর্থকদের আগ্রহ সবচেয়ে বেশি।

ফাইনালের টিকিটের পরই আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য সমর্থকদের বেশি আগ্রহ। গ্রুপ পর্বে মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচগুলো টিকিট আবেদনের দিক দিয়ে দর্শকদের আগ্রহ তালিকার শীর্ষে রয়েছে। এছাড়া বিশ্বের শক্তিধর দুই দেশ ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ম্যাচটি নিয়েও দর্শকদের উন্মাদনার কথা জানিয়েছে ফিফা।

কাতার বিশ্বকাপে গ্রুপ সিতে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ শুরুর পরদিন ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো এবং ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবেন মেসিরা।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম