বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন


DhakaReport24.com || 2022-04-29 16:16:00
কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ঈদের আগেই তার ঘর আলো করে ফুটফুটে এক রাজকন্যার আগমন হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তাসকিন নিজেই।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসকিন লিখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। ’

এদিকে, সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজের মাঝপথে ইনজুরির কারণে দেশে ফিরে আসেন তাসকিন আহমেদ। এখনো ফিট না হওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে তিনি নেই। এরই মাঝে পেলেন আনন্দের উপলক্ষ। ঈদের কয়েক দিন আগেই তার ঘরে এলো নতুন অতিথি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমার ঘর আলো করে জন্ম নিয়েছিল তাদের পুত্র সন্তান তাশফিন আহমেদ রিহান। এর আগে, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন তাসকিন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম