বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

জাতীয়দলের ক্যাম্প শুরু ১৬ মে, ইন্দোনেশিয়া যাত্রা ২৭ মে


DhakaReport24.com || 2022-04-28 20:52:15
জাতীয়দলের ক্যাম্প শুরু ১৬ মে, ইন্দোনেশিয়া যাত্রা ২৭ মে

মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাই পর্বের আগে জাতীয় ফুটবল দল ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে যা আগেই ঠিকঠাক ছিল। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাফুফের ন্যাশনাল টিমস কমিটি সভা করে আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুন।

একটি ফিফা ফ্রেন্ডলি ও এশিয়ান কাপের তিনটি ম্যাচের জন্য জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হবে ১৬ মে গাজীপুরের সারা রিসোর্টে। সেখান থেকে ফিরে জাতীয় দল অনুশীলন করবে বসুন্ধরা কিংস এরেনায়।

সভা শেষে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘দেশে অনুশীলন সেরে আমাদের দল ২৭ মে ইন্দোনেশিয়ায় চলে যাবে। সেখানে ১ জুন ম্যাচ খেলে দল যাবে মালয়েশিয়ায়।’

আগামী ৮ থেকে ১৪ জুন মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮ জুন বাংলাদেশ খেলবে বাহরাইনের বিপক্ষে, ১১ জুন তুর্কমেনিস্তানের বিপক্ষে এবং ১৪ জুন মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ দল ফিরে আসবে ১৫ জুন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম