বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনীর সাগর


DhakaReport24.com || 2022-04-27 20:45:45
আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনীর সাগর

আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাগর অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। এবারের শিরোপায় ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পায় আন্তর্জাতিক মাস্টার সাগর।  

পাশাপাশি সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ রানার-আপ হয়েছেন।

সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন ৪ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের অনত চৌধুরী তৃতীয়, শেখ রাসেল চেস ক্লাবের শফিক আহমেদ চতুর্থ, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান পঞ্চম ও শেখ রাসেল চেস ক্লাবের শওকত হোসন পল্লব ষষ্ঠ স্থান লাভ করেন। 

শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মিনহাজ ফিদে মাস্টার সেখ নাসিরের সাথে ও ক্যান্ডিডেট মাস্টার শাওন মাসুমের সাথে ড্র করেন। পল্লব ক্যান্ডিডেট মাস্টার নীড়কে, অনত রিপনকে, ফিদে মাস্টার মাহফুজ আব্দুল মোমিনকে, টুটুল ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেনকে, শরীয়ত মোঃ আবু হানিফকে, ফিদে মাস্টার আমিনুল আব্দুল্লাহ আল রাইসনকে, ফিদে মাস্টার জাভেদ মোঃ আবজিদ রহমানকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল জারিনকে ও স্বর্নাভো ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিনকে পরাজিত করেন। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে ৬০ জন দাবাড়ু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ীদের মোট নগদ এক লক্ষ আশি হাজার টাকা অর্থ পুরস্কার ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হয় এদের মধ্যে চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ নগদ পঞ্চাশ হাজার টাকা, রানার-আপ ফিদে মাস্টার শেখ নাসির ত্রিশ হাজার টাকা ও ওয়ালটন সামগ্রী লাভ করেন।     

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম