বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

মিরাজের পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নাঈম হাসান


DhakaReport24.com || 2022-04-27 17:31:15
মিরাজের পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নাঈম হাসান

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলতে গিয়ে আঙ্গুল ফাটান মেহেদী হাসান মিরাজ। যেদিন তিনি ইনজুরিতে পড়েন, সেদিনই ঘোষণা করা হয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল। যে দলের অন্যতম সদস্য ছিলেন মিরাজ।

কিন্তু শেষ পর্যন্ত জানা গেলো, আঙ্গুলের ইনজুরি সেরে উঠতে সময় লাগবে মিরাজের। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নেই তার। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর মন্তব্য দিয়ে প্রচার করা হয় এই খবর।

অবশেষে আজ (বুধবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম টেস্ট খেলতে পারবেন না মিরাজ। আঙ্গুলের ইনজুরির কারণে তাকে পাওয়ার সম্ভাবনা নেই।

বরং, মিরাজের পরিবর্তিত খেলোয়াড় হিসেবে প্রথম টেস্টের দলে নেয়া হয়েছে অফ স্পিনার নাঈম হাসানকে।

বাংলাদেশ টেস্ট দল :

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেসের ওপর নির্ভর করছে তার দলে থাকা না থাকা)।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম