বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা


DhakaReport24.com || 2022-04-20 04:22:45
বিশ্বকাপের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে তারা মুখোমুখি হবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে তার আগেই প্রতিপক্ষ হিসাবে খেলতে নামছেন লিওনেল মেসি ও নেমার জুনিয়র। আগামী ১১ জুন অস্ট্রেলিয়াতে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন চির প্রতিদ্বন্দ্বী এ দুই দল।

বুধবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে, মেলবোর্নে এক লক্ষের বেশি দর্শকের সামনে খেলতে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই খেলার নাম দেওয়া হয়েছে ‘সুপারক্লাসিকো’। এর আগে ২০১৭ সালে শেষ বার মেলবোর্নে প্রীতি ম্যাচে খেলেছিল ফুটবলের অন্যতম দুই সেরা শক্তি।

গত বছর সেপ্টেম্বর মাসে সাও পাওলোতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে সেই ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিট পরেই ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের বেশ কিছু আধিকারিক মাঠে ঢুকে পড়েন। আর্জেন্টিনার চার ক্রিকেটারকে করোনাবিধি ভাঙার অপরাধে আটক করেন তাঁরা। ফলে খেলা বন্ধ হয়ে যায়। সেই ঘটনা নিয়ে চরম বিতর্ক হয়েছিল।

দক্ষিণ আমেরিকা গ্রুপ থেকে প্রথম দুই দেশ হিসাবে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ফলে স্থগিত হয়ে যাওয়া সেই খেলা আর হয়নি। তবে বিশ্বকাপের আগেই ফের মুখোমুখি তারা।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম