রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

রূপগঞ্জের জার্সিতে খেলবেন সাকিব


DhakaReport24.com || 2022-04-19 17:26:15
রূপগঞ্জের জার্সিতে খেলবেন সাকিব

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন দেশসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এবার নতুন করে মাশরাফি বিন মর্তুজার লেজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখাচ্ছেন সাকিব। 

অবশ্য শুধুমাত্র চলতি আসরের চার ম্যাচের জন্যই ছাড়া হয়েছে সাকিবকে। সুপার লিগে এরই মধ্যে এক ম্যাচ খেলে ফেলেছে রূপগঞ্জ। চলতি লিগে তাদের আর বাকি রয়েছে চার ম্যাচ। এই চার ম্যাচে সাকিবকেও দেখা যাবে রূপগঞ্জের জার্সিতে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) এ খবর নিশ্চিত করে মোহামেডানের ক্রিকেট কমিটির সিনিয়র সহ-সভাপতি জিএম সাব্বির বলেছেন, ‘এবারের আসরের বাকি চার ম্যাচের জন্য রূপগঞ্জে খেলবেন সাকিব। তবে আগামী মৌসুমে আবার আমাদের দলে চলে আসবেন তিনি।’

উল্লেখ্য, পারিবারিক কারণে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র গিয়েছেন সাকিব। তবে আজই তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফেরার পর আগামীকালই তাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী লেজেন্ডস অব রূপগঞ্জ।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৫৫ রানে হারিয়ে সুপার লিগে যাত্রা শুরু করা লেজেন্ডস অব রূপগঞ্জের ঝুলিতে রয়েছে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট। বাকি চার ম্যাচের সবগুলো জিতলে তাদের সামনে রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম