বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

লিভারপুল ম্যাচের আগে গাড়ি দুর্ঘটনায় ব্রুনো ফার্নান্দেজ


DhakaReport24.com || 2022-04-18 21:00:00
লিভারপুল ম্যাচের আগে গাড়ি দুর্ঘটনায় ব্রুনো ফার্নান্দেজ

প্রিমিয়ার লিগের খেলায় মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। তার আগে বাজে খবর শুনতে হলো রেড ডেভিলসদের।

ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ সোমবার একটি কার দুর্ঘটনার শিকার হয়েছেন। সৌভাগ্যক্রমে সিরিয়াস কোনো চোটের শিকার হননি দলটির পর্তুগিজ এই ফুটবলার। ব্রিটেনের পিএ নিউজ এমন তথ্য প্রকাশ করেছে।

গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও মারাত্মক কিছু না ঘটায় লিভারপুলের বিপক্ষে ম্যাচে এই ফুটবলারকে পাওয়ার আশা করছে ম্যানইউ শিবির। ম্যাচের আগে সর্বশেষ অনুশীলনেও যোগ দিবেন ব্রুনো, এমনটাই ধারণা করছে রেড ডেভিলসরা।

চলতি আসরে ম্যানইউয়ের হয়ে ইতোমধ্যে ৯ গোল করেছেন পর্তুগিজ এই মিডফিল্ডার। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর যা দ্বিতীয় সর্বোচ্চ। রোনালদো অবশ্য ১২ গোল ব্যবধানে এগিয়ে আছে। ম্যানইউয়ের জার্সিতে চলতি আসরে ২১ গোল করেছেন রোনালদো।

চলতি প্রিমিয়ার লিগে ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রুনো-রোনালদোর ম্যানইউ। অপরদিকে ৭৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। শীর্ষে থাকা ম্যানসিটির থেকে ১ পয়েন্ট পিছিয়ে লিভারপুল।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম