বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

বিকেএসপিতে সাব্বিরের শতক


DhakaReport24.com || 2022-04-18 12:46:15
বিকেএসপিতে সাব্বিরের শতক

জাতীয় দলের একসময় নিয়মিত ক্রিকেটার ছিলেন সাব্বির রহমান। প্রায় আড়াই বছর ধরে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা সাব্বির অবশেষে শতকের দেখা পেয়েছেন।

সাভারের বিকেএসপিতে সোমবার (১৮ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে নবাগত রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে স্বস্তির সেঞ্চুরি তুলে নিয়েছেন সাব্বির।

৮৮ বলে ৮টি চার ৯ ৬টি ছয়ের মারে এই মাইলফলক স্পর্শ করেন সাব্বির। ডিপিএলের চলতি আসরে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে নেমে নিজের ইনিংস বড় করতে পারছিলেন না এই ডানহাতি ব্যাটসম্যান।

আগের ১০ ম্যাচে নেই কোনো ফিফটি। ৪২, ২৫*, ১, ৩০, ১৮, ২, ১৫, ৪৬, ২১ মিলিয়ে ৯ ইনিংসে ব্যাট হাতে করেছেন ২০০ রান। সোমবার ( ‍১৮ এপ্রিল) তুলে নিয়েছেন স্বস্তির শতক। লিস্ট এ ক্রিকেটে এটি সাব্বিরের চতুর্থ সেঞ্চুরি।

ব্যাট হাতে দারুণ প্রতিভায় সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলে জায়গা পান সাব্বির রহমান। তার আক্রমণাত্মক ব্যাটিং অন্যদের থেকে আলাদা করেছিল তাকে। বাংলাদেশ দলের তিন ফরম্যাটের ক্যাপই মাথায় তুলেছেন সাব্বির।

এক সময় ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু প্রতিভার যুতসই ব্যবহার করতে পারেননি সাব্বির। মাঠ আর মাঠের বাইরে বিশৃঙ্খল জীবনে বাদ পড়েন দল থেকে।

২০১৯ সালের পর জাতীয় দলের বাইরে সাব্বির। ঘরোয়া ক্রিকেটে ব্যাটে রান নেই। গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেললেও অধারাবাহিক পারফরম্যান্সে বেশিরভাগ সময় একাদশে বাইরে থাকতে হয়েছে। তবে নিজেকে ফিরে পাওয়ার মিশনে লড়ে যাচ্ছেন সাব্বির।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম