আবারও একই ম্যাচে গোল পেল নেইমার-এমবাপ্পে। তাদের গোলে রোববার রাতে মার্শেইকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। আগের ম্যাচেই হ্যাটট্রিক করেছেন নেইমার এবং এমবাপ্পে- দু’জনই।
নেইমার-এমবাপের গোলে দুই ম্যাচ আগে লরিয়েন্তের বিপক্ষে একসঙ্গে গোল করেছিলেন পিএসজির সেরা তিন ফুটবলার মেসি, নেইমার এবং এমবাপে। পরের ম্যাচে জোড়া হ্যাটট্রিক করেছেন ক্লারমন ফুটের বিপক্ষে। আবার হ্যাটট্রিক অ্যাসিস্ট ছিল মেসির।
বোঝাই যাচ্ছে, ধীরে ধীরে মেসি-নেইমার-এমবাপ্পে ত্রিফলার রসায়নটা বেশ জমে উঠেছে। যে কারণে তারা বেশ ভয়ঙ্কর হয়ে উঠছে প্রতিপক্ষের জন্যও। মার্শেইয়ের বিপক্ষে এই যুগল জ্বলে না উঠলে হয়তো জয় পেতেই কষ্ট হতো পিএসজির।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম