বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : ক্রীড়া

ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় লাবুশানে


DhakaReport24.com || 2020-01-04 17:11:45
ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় লাবুশানে


নতুন দশকের প্রথম সেঞ্চুরিয়ান এবং ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন মার্নাস লাবুশানে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিনেই দ্বিশতরান পূর্ণ করেন অজি নিউ সেনসেশন। শেষ পর্যন্ত ৩৬৩ বলে ২১৫ রান করে আউট হন ডানহাতি ব্যাটসম্যান।

২০১৯ সালে ব্যাট হাতে যেখানে শেষ করেছিলেন, ২০২০ সালে সেখান থেকেই শুরু করলেন লাবুশানে। বছরের শুরুতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকালেন তিনি। তার ২১৫ রানের মহাকাব্যিক ইনিংসটি ১৯টি চার ও ১টি ছক্কায় সাজানো।

২০১৯ সাল ব্যাট হাতে দারুণ গিয়েছিল লাবুশানের। পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টে সেঞ্চুরি হাঁকানে তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে শতরান করেন ২৫ বছর বয়সী ব্যাটার।

এ নিয়ে টানা ৩ টেস্টে তিন অংক ছোঁয়া ইনিংস খেলেন লাবুশানে। মেলবোর্ন টেস্টে করতে পারলে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান এবং স্টিভ স্মিথের টানা ৪ টেস্টে চারটি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড ছুঁতেন তিনি। তবে ২ ইনিংসেই ব্যর্থ হন তরুণ ক্রিকেটার।

তবে পরের টেস্ট সিডনিতে ব্যাটে ঝড় তুললেন লাবুশানে। এ নিয়ে ক্যারিয়ারের শেষ ৭ ইনিংসে চতুর্থ শতরান পেলেন তিনি। এছাড়া অজিদের হয়ে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে স্টিভ স্মিথ ৬৩ রান করে আউট হন। দুজনের ব্যাটে প্রথম ইনিংসে ৪০০ রানের গণ্ডি ছাড়িয়েছে অজিরা।


ঢাকারিপোর্ট২৪.কম/এইচএমএল