বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

সেই মোস্তাফিজই বছর শেষে বাংলাদেশের সেরা


DhakaReport24.com || 2019-12-25 17:54:45
সেই মোস্তাফিজই বছর শেষে বাংলাদেশের সেরা


ছন্দ হারিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাজে ফর্মে আছেন তিনি। বছর জুড়েই ছিল এ হাহাকার। তবু শেষ পর্যন্ত মান রাখলেন কাটার মাস্টারই।

২০১৯ সালে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী বোলারের তালিকা প্রকাশিত হয়েছে। তিন সংস্করণের মধ্যে দুটিতে (টেস্ট ও টি-টোয়েন্টি) শীর্ষ দশে নেই বাংলাদেশের কোনো বোলার। শুধু ওয়ানডেতে চার নম্বরে থেকে বছর শেষ করেছেন মোস্তাফিজ। এ বছর ১৬ ওডিআইতে ৩৪ উইকেট শিকার করেছেন তিনি। এ নিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সেরা বোলার ফিজই।

আলোচিত বছরে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট নেয়া বোলার হলেন মোহাম্মদ শামি (ভারত)। তিনি ২১ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট। তালিকার দুই নম্বরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ২০ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন তিনি।

তৃতীয় স্থানে আছেন বোল্টের জাতীয় দলের সতীর্থ লকি ফার্গুসন। ১৭ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন তিনি। এরপরেই আছেন মোস্তাফিজ। ওয়ানডেতে তিনি ছাড়া শীর্ষ ত্রিশে আর কোনো টাইগার বোলার নেই। টি-টোয়েন্টিতে শীর্ষ কুড়িতেও নেই কেউ। আর টেস্টে সেরা চল্লিশেও বাংলাদেশের কেউ স্থান করে নিতে পারেননি।

ঢাকারিপোর্ট২৪.কম/এইচএমএল