রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

মিরাজ-খালেদের বলে সাজঘরে দুই ওপেনার


DhakaReport24.com || 2022-03-31 18:37:00
মিরাজ-খালেদের বলে সাজঘরে দুই ওপেনার

দুই ওপেনার ডিন এলগার এবং সারেল এরউই মিলে বাংলাদেশের বোলারদের একের পর এক হতাশ করেই ছাড়ছিলেন। প্রথম সেশন শেষে ৯৫ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় সেশনেও স্বাচ্ছন্দে ব্যাটিং করে যাচ্ছিলেন তারা।

কিন্তু ৩৪ এবং ৩৫ তম ওভার দুটি বাংলাদেশের জন্য সৌভাগ্যের। এই দুই ওভারেই দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। পেসার খালেদ আহমেদ এবং স্পিনার মেহেদী হাসান মিরাজের বোলিংয়ে পরপর দুই ওভারে উইকেট দিয়ে সাজঘরে ফেরেন এই দুই ওপেনার।

৩৪তম ওভারে খালেদ আহমেদের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ডিন এলগার। লিটন দাস ক্যাচটি ধরতে মোটেও বিলম্ব করলেন না। ১১৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১০১ বলে ৬৭ রান করে আউট হন এলগার।

পরের ওভারে আবারও উইকেটের পতন। এবার আউট হলেন অপর ওপেনার সারেল এরউই। ১০২ বল খেলে তিনি সংগ্রহ করেন ৪১ রান। দলীয় রান ছিল এ সময় ১১৭। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে যান এরউই।

এ রিপোর্ট লেখার সময় ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান ১৪৬। ১৯ রান নিয়ে কিগান পিটারসেন এবং ১৪ রান নিয়ে ব্যাট করছেন টেম্বা বাভুমা।

ডারবানের কিংসমিডে টস জিতে ফিল্ডিং নেয়ার সময় নিশ্চয়ই অধিনায়ক মুমিনুল হক ভেবেছিলেন, বোলিং দিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে কাবু করে ফেলবেন শুরুতেই। কিন্তু তার চিন্তার সঙ্গে বাস্তবতার মিল হলো না।

টস হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা প্রথম দিনের প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি। বাংলাদেশের বোলাররা চেষ্টা করে গেছেন টানা। ২৫টি ওভার বল করেও কোনো সাফল্যের দেখা পায়নি তারা। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৯৫ রান।

তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী কিংবা খালিদ আহমেদ, এই তিন পেসারের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। কিন্তু তারা প্রোটিয়াদের উদ্বোধনী জুটিতে ভাঙন ধরাতে পারেননি।