বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া


DhakaReport24.com || 2019-12-21 13:02:15
বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া


বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন রাঙামাটির মেয়ে জয়া চাকমা। বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হিসেবে মেয়েদের ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন তিনি।

ফিফা রেফারি হতে গেল ২৩ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পরীক্ষা দেন জয়া। পরে সেই রিপোর্ট হাতে পায় ফিফা। এরপর আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)ই-মেইল পাঠায় তারা। এর সুবাদে দেশের প্রথম নারী ফিফা রেফারি হন তিনি।

স্বভাবতই এমন সুখবর পেয়ে উচ্ছ্বসিত জয়া।তিনি বলেন,এতদিন ধরে যে কষ্ট করেছি, এর স্বীকৃতি পেয়েছি। এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে। নির্ভুলভাবে ম্যাচ পরিচালনা করাই আমার একমাত্র লক্ষ্য।

প্রসঙ্গত, খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ ২০১০ সালে রেফারিংয়ে মনোনিবেশ করেন জয়া। এর আগে লেভেল ৩, ২ ও ১ কোর্স সম্পন্ন করে জাতীয় পর্যায়ের রেফারি হন তিনি। বর্তমানে বিকেএসপির নারী ফুটবলের কোচ হিসেবে কাজ করছেন মেধাবী ও বিচক্ষণ ক্রীড়া ব্যক্তিত্ব।

ঢাকারিপোর্ট২৪.কম/এইচএমএল