রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

পাঞ্জাবের ব্যাটিং তান্ডবে স্নান বেঙ্গালুরু


DhakaReport24.com || 2022-03-27 04:17:15
পাঞ্জাবের ব্যাটিং তান্ডবে স্নান বেঙ্গালুরু

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। কিন্তু দুর্ভাগ্য, ৫৭ বলে ৮৮ রানেই থেমে গেছেন যায় তার ব্যাট। শতক না পেলেও তাঁর ইনিংসটি বেঙ্গালুরুর দুই শ পেরোনো সংগ্রহে ভূমিকা রেখেছিল দারুণ। কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি বেঙ্গালুরু। ২০ ওভারে ২ উইকেটে বেঙ্গালুরু স্কোরবোর্ড ২০৫ রান তুলেও পাঞ্জাব কিংসের কাছে হেরেছে ৫ উইকেটে। এবারের আইপিএল দ্বিতীয় দিনেই সাক্ষী হলো রান তাড়ার রোমাঞ্চের।

পাঞ্জাবের রান তাড়ায় ভূমিকা আছে অনেকেরই। অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল ২৪ বলে করেছেন ৩২। শিখর ধাওয়ান করেছেন ২৯ বলে ৪৩। শ্রীলঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপক্ষেও ঝড় তুলেছিলেন ২২ বলে ৪৩ রান করে। কিন্তু ওডেন স্মিথের ৮ বলে ২৫ শাহরুখ খানের ২০ বলে ২৪ আর লিয়াম লিভিংস্টোনের ১০ বলে ১৯ রানের ইনিংস তিনটির কথা বিশেষভাবে বলতেই হয়। আগারওয়াল আর ধাওয়ানের ৭১ রানের উদ্বোধনী জুটির পর ধাওয়ান আর রাজাপক্ষের দ্বিতীয় উইকেট জুটিতে ২৫ বলে ৪৭ রানে ভিতটা শক্ত হয়েছিল। এ ভিতের ওপর দাঁড়িয়ে তৃতীয় উইকেট জুটিতে রাজাপক্ষে আর লিভিংস্টোনের ১১ বলে ২১, আর পঞ্চম উইকেটে শাহরুখ ও লিভিংস্টোনের ৯ বলের ১৭ রানের জুটি দলকে জয়ের দিকে এগিয়ে দেয় অনেকটাই। ষষ্ঠ উইকেট জুটিতে ওডেন স্মিথ আর শাহরুখ খানের ২৫ বলে ৫২ রানেই জয়টা নিশ্চিত হয় পাঞ্জাবের। মাঝখানে পরপর ২ বলে রাজাপক্ষে আর রাজ বাওয়াকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন মোহাম্মদ সিরাজ। বেঙ্গালুরুও দেখেছিল আশার আলো। কিন্তু কাজের কাজ হয়নি। সিরাজ ২ উইকেট নিলেও ওভারপ্রতি রান দিয়েছেন ১৪.৭৫। খরুচে ছিলেন আকাশদীপ, ওয়ানিদু হাসারাঙ্গাসহ বেঙ্গালুরুর প্রায় সব বোলারই।

এর আগে টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাঞ্জাব। দলীয় ৫০ রানে অঞ্জু রাওয়াত দীপক চাহারের বলে বোল্ড হলেও ডু প্লেসি নিজের খেলাটা চালিয়ে গেছেন। বিরাট কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৬১ বলে ১১৮ রান যোগ করেন তিনি। এ জুটিতেই দুই শ পেরোনো সংগ্রহের দিকে অনেকটাই এগিয়ে যায় বেঙ্গালুরু। প্রোটিয়া তারকা ফিরে যাওয়ার পর উইকেটে এসে ঝড় তোলেন দিনেশ কার্তিকও। ৩টি চার ও ৩ ছক্কায় ১৪ বলে তাঁর ৩২ রানের ইনিংসটিও ছিল হার না মানা।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম