বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : ক্রীড়া

আইপিএলে অ্যারন ফিঞ্চ এবার কেকেআরে


DhakaReport24.com || 2022-03-12 12:01:15
আইপিএলে অ্যারন ফিঞ্চ এবার কেকেআরে

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে নিলাম থেকে কোন দল পাননি অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে অ্যালেক্স হেলসের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফিঞ্চকে দলে ভিড়িয়েছে ।

কলকাতায় যোগ দেওয়ার মাধ্যমে আইপিএলে নবম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন ফিঞ্চ। নির্দিষ্ট কোন ক্রিকেটারের জন্য এটি সর্বোচ্চ। অন্য কারো ছয়টির বেশি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার রেকর্ড নেই।

ফিঞ্চ ২০১০ মৌসুমে রাজস্থান রয়্যালসের সঙ্গে যোগ দেওয়ার মাধ্যমে আইপিএলে নাম লেখান। এরপর দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজারাট লায়ন্স, কিংস এলেভেন পাঞ্জাব এবং সর্বশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন।

চলতি আইপিএলে কেকেআর দলে ভিড়িয়েছিল ইংলিশ ওপেনার হেলসকে। তবে বায়ো বাবল ফ্যাটিগে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হেলস। টুইটারে এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করেন হেলস নিজেই। তার জায়গায় দল পেলেন ফিঞ্চ। অজি এই ক্রিকেটারকে তার বেইস প্রাইস দেড় কোটি রুপিতেই দলে ভিড়িয়েছে কেকেআর।

এদিকে হেলস নিজের না খেলার বিষয়ে টুইটারে লিখেন, ‘সর্বশেষ চার মাস পরিবারের বাইরে বায়ো বাবলের বাধ্যবাধকতার মধ্যে ছিলা আমি। এরমধ্যে অস্ট্রেলিয়ায় কোভিড পজিটিভ ধরা পড়ে আমার। এই মুহূর্তে তাই অন্য কোন বায়ো বাবলের মধ্যে থেকে নিজের কমিটমেন্ট পূর্ণ করতে পারবো না বলে আমার মনে হয়। বায়ো বাবলের ফ্যাটিগের কারণে আমার কাছে যে পারফরম্যান্স আশা করে, সেটা দিতে পারবো ন। যা দলের প্রতি অবিচার হবে।’

সর্বশেষ ২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন ফিঞ্চ। ১২ ম্যাচে অবশ্য মাত্র ২৬৮ রান করতে পারেন ফিঞ্চ।