প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রথিতযশা প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে রংপুরের পীরগঞ্জে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) প্রয়াত বিজ্ঞানীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কোরআন খানি, মিলাদ ও দোয়া, তবারক বিতরণ এবং আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
সকালে প্রয়াত বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। শ্রদ্ধা নিবেদনের পর পৃথক পৃথকভাবে ফাতেহপাঠ ও মোনাজাত করা হয়।
বেলা ১১ টায় জয়সদন ড. এম এ ওয়াজেদ ফাউন্ডেশন পীরগঞ্জের আয়োজনে আলোচনা ও দোয়া এবং মিলাদ অনুষ্ঠানের পর তবারক বিতরণ করা হয়। আলোচনা সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রয়াত বিজ্ঞানী’র ভাতিজা ও রংপুর জেলা আহবায়ক কমিটির আহবায়ক একেএম ছায়াদত হোসেন বকুল সভাপতিত্ব করেন।
দুপুরে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথপুর হাফিজিয়া মাদরাসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরআন খানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকেলে উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রয়াত বিজ্ঞানীর ৮২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীরগঞ্জ আসনের এমপি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম