মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রংপুর

কীভাবে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হয় ‘জানেন’ জিএম কাদের


DhakaReport24.com || 2024-01-21 14:52:15
কীভাবে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হয় ‘জানেন’ জিএম কাদের

নিত্যপণ্যের দাম কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় তা জানা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার পুরোপুরি ব্যর্থ এমন মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমি বাণিজ্যমন্ত্রী ছিলাম। আমি জানি কীভাবে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হয়। আমি পেরেছিলাম। কিন্তু বর্তমান সরকার পারছে না।’

রোববার (২১ জানুয়ারী) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জিএম কাদের।

ধান-চালের মূল্যবৃদ্ধির পেছনে কোনো যৌক্তিকতা নেই জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ধান চালের দাম বাড়ছে। দেশে ধান চালের অভাব নেই। প্রচুর উৎপাদন হয়েছে। প্রচুর মজুদ আছে। তারপরও হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। দাম বাড়ানোর কোনো যৌক্তিতা নেই। অযৌক্তিকভাবে দাম বাড়ছে। এটা একটা পক্ষ মুনাফার লোভে এটা করছে। সরকারের এই বিষয়ে দেখা দরকার। বিশেষ গুরুত্ব দেওয়া দরকার।’ এর আগে সিটি বাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন জিএম কাদের। এ সময় বাজারের উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম