শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

আগুনে পুড়ে ছাই গবাদি পশুসহ বসতবাড়ি, দিশেহারা কৃষক


DhakaReport24.com || 2022-02-27 22:07:30
আগুনে পুড়ে ছাই গবাদি পশুসহ বসতবাড়ি, দিশেহারা কৃষক
ফাইল ছবি।

শনিবার গভীর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামে আগুন লেগে একটি বাড়িতে গবাদি পশুসহ ৩টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, গ্রামের আশরাফুল ইসলামের গোয়াল ঘরে কয়েল জ্বালানো ছিল। কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে পঞ্চগড় জেলার বোদা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্ত আশরাফুল জানান, তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তার নিজের ঘর ও গবাদি পশুসহ মালামাল পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তার পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। 

আশরাফুল ইসলামকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম