শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু


ঠাকুরগাঁ প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-25 14:50:15
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদরের  মাদারগঞ্জে এ ঘটনা ঘটে। নিহত ৪০ বছরের সোহরাব আলী সদরের মোহম্মদপুর ইউনিয়নেন কাকডোব গ্রামের মৃত মশির উদ্দীনের ছেলে। 

আজ ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের স্টেশন মাস্টার আকতারুজ্জামান আক্তার এ তথ্য নিশ্চিৎ করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্য  ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মাদারগঞ্জে এসে পৌঁছালে সেখানে কাটা পড়েন সোহরাব। নিহতের পরিবারের লোকজন সেখানে এসেছে।  তাদের দাবি নিহত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাস্থলে সদর থানা পুলিশ এসেছে। রেলওয়ে পুলিশ আসলে আইনগত পক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম