শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

বাঁশের তৈরি শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা


DhakaReport24.com || 2022-02-21 16:17:15
বাঁশের তৈরি শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের আকচা মুন্সি পাড়া গ্রামে শহীদ মিনার না থাকায় বাঁশের তৈরি কৃত্রিম শহিদ মিনারেই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গ্রামের বাসিন্দারা।

গ্রামটি সদর উপজেলার ৩ নং আকচা ইউনিয়েন ৯ নং ব্লকে। ওই গ্রামের শামসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্মাণ করা হয় কৃত্রিম শহিদ মিনারটি। 

স্থানীয়দের সহযোগিতায় এই বাঁশের তৈরি শহিদ মিনারটি বানানোর উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় সামাজিক সংগঠণ আকচা তরুণ শক্তি(আতশ)।

স্থানীয়দের অভিযোগ, এই গ্রামে কোন শহিদ মিনার নেই এবং রাস্তাঘাটেরও বেহাল দশা। গ্রামটি যেন স্বাধীন দেশে একটি ছিটমহল।

গ্রামের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিয়াম বলেন, নিজের গ্রামে কৃত্রিম শহিদ মিনার দেখেই মনে হচ্ছে আমার গ্রামটা কতটা পিছিয়ে রয়েছে। এর চেয়ে অনুন্নত আর বঞ্চিত গ্রাম দেশে খুব কম রয়েছে। 

গ্রামের স্থায়ী বাসিন্দা নার্গিস বেগম বলেন, আমি আমার সন্তান কে নিয়ে এখানেই এসেছি।কিছু করার নেই। এরপর কেন্দ্রীয় শহিদ মিনার নিয়ে যাবো। আমার মেয়ে বলছে বইয়ের ছবিতে যে শহিদ মিনার দেখেছে সেটা এটা নয়। 

নব গঠিত সামাজিক সংগঠন আকচা তরুণ শক্তির সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, অন্যান্য বিদ্যালয় গুলোতে শহিদ মিনার চোখে পড়ে। কিন্তু আমাদের গ্রামের বিদ্যালয়টি এখনো বঞ্চিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহিদ মিনার যত দ্রুত সম্ভব দেয়া উচিৎ। নয়তো প্রজন্ম আগাতে গিয়ে পদে পদে বাঁধার সম্মুখীন হবে। আমরা এই গ্রামে একটা শহিদ মিনার দাবি করছি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম