একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ এর প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এসময় শহিদ মিনার চত্বরে শ্রদ্ধা নিবেদন করতে মানুষের ঢল নামে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড়) মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে ২১ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি’র পক্ষে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এরপরই আবার জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম