রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-৩ আসনে শেষ দিনে ৬ প্রার্থীর মনোনয়ন জমা


হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-01 14:22:00
ঠাকুরগাঁও-৩ আসনে শেষ দিনে ৬ প্রার্থীর মনোনয়ন জমা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে  শেষ দিনে  ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। 

৩০ নভেম্বর  বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা শাহরিয়ার নজিরের নিকট মোট ৫ জন প্রার্থী তাদের স্ব স্ব মনোনয়ন পত্র জমা করেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক।

জাতীয় পার্টির মনোনিত প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি হাফিজউদ্দিন আহম্মেদ, ওয়ার্কার্স পার্টির মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, বিকল্প ধারা বাংলাদেশ এমপি প্রার্থী এস এম খলিলুর রহমান, ন্যানাল পিপলস পার্টির চেয়ারম্যান ও এমপি প্রার্থী শেখ সালাউদ্দিনের পক্ষে মনোনয়ন পত্র জমা করেন সাফি আল আসাদ। 

এ সময় প্রতিটি প্রার্থী তাদের নিজ নিজ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা করেন। অপরদিকে একইদিনে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা রকিবুল হাসান এর নিকট মনোনয়ন পত্র জমা করেন, স্বতন্ত্র এমপি প্রার্থী মোছা. আশা মনি। 

এ আসনটিতে দুইটি উপজেলায় ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌর সভায় মোট  ৩ লক্ষ ৪৪ হাজার ৩ শত ৫৪ জন ভোটার রয়েছে। সিইসির তথ্যমতে আগামী ৭ জানুয়ারি ২০২৪ খ্রি. রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম