রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : অর্থনীতি

টানা দুই দফা কমার পর আজ যে দামে মিলছে স্বর্ণ


DhakaReport24.com || 2026-11-01
টানা দুই দফা কমার পর আজ যে দামে মিলছে স্বর্ণ

দেশের বাজারে টানা দুই দফায় কমানো হয়েছে স্বর্ণের দাম। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম মোট ৭ হাজার ১১৪ টাকা কমেছে।

সর্বশেষ শনিবার (৩১ অক্টোবর) এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। বাজুস শনিবার সকালে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) এক দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়েছিল। পরদিন শনিবার আরও ৫ হাজার ৪৮১ টাকা কমানোর ফলে দুই দফায় স্বর্ণের দাম মোট ৭ হাজার ১১৪ টাকা কমেছে।

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা করা হয়েছে।


একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ৪৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। ওই দফায় ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।


এ ছাড়া শুক্রবার ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা করা হয়। সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছিল। এ ক্ষেত্রে প্রতি ভরির দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। শনিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এসব দাম কার্যকর ছিল।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম