রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঠাকুরগাঁও

ফিলিস্তেনে হামলায় নিহতদের স্মরণে ঠাকুরগাঁওয়ে প্রদীপ প্রজ্বালন


হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি
DhakaReport24.com || 2023-11-22 15:39:15
ফিলিস্তেনে হামলায় নিহতদের স্মরণে ঠাকুরগাঁওয়ে প্রদীপ প্রজ্বালন

সন্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনির গাজায় ইসরায়লের বর্বর হামলার প্রতিবাদে, একইসাথে বাংলাদেশে রাজনীতির নামে অগ্নিসন্ত্রাসের নিন্দা ও অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (২১নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সন্মিলিত সাংস্কৃতিক জোট’ এই কর্মসূচি পালন করে । 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অনুপম মনির সভাপতিত্বে  ঘন্টাব্যাপি এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে সংগঠনটির সাধারন সম্পাদক পার্থ সারথী দাস, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, নিশ্চন্তপুর থিয়েটারের সভাপতি রাশেদুল আলম লিটন, নূরে আলম উজ্জ্বল, শাপলা নাট্য গোষ্ঠীর সদস্য শান্তি হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন। 

বক্তারা অবিলম্বে গাজায় নির্মম হামলা বন্ধ ও সেই সাথে বাংলাদেশে সম্প্রতি অগ্নি সন্ত্রাসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এসময় রুদ্র নৃত্রালয়, আবৃত্তি সন্মন্বয় পরিষদ, তারুণ্য একাডেমি, বটমূল সাংস্কৃতিক একাডেমি, গণসংগীত মঞ্চ , কুশ শিশু নিকেতন, কর্নেট সাংস্কৃতিক গোষ্ঠী, সপ্তধ্বনী সংগীত বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিককর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম